বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রধানমন্ত্রীর আগমন

দলে দলে ভাঙ্গার জনসভাস্থলে আসছে মানুষ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৩, ১১:৫০

ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশকে কেন্দ্র করে দলে দলে জনসভাস্থলে আসছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকেই নেতাকর্মীরা আসছেন জনসভাস্থল ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে।

সেখানে দুপুর দুইটার দিকে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
ফরিদপুরের সালথা উপজেলা থেকে আসা আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে সরাসরি একনজর দেখার জন্য আগে আগেই চলে এসেছি। সামনে সামনে থাকবো। পরে ভীর হলে তো প্রধানমন্ত্রীকে দেখার সুযোগ মিস হয়ে যেতে পারে। এজন্য সকাল সকাল চলে এসেছি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবণ থেকে সকাল ১০ টার দিকে সড়কপথে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত মাওয়া রেলওয়ে স্টেশনে পদ্মা সেতু সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত ঢাকা-ভাঙ্গা রেলপথের উদ্বোধন করবেন। পরে সেখান থেকে ট্রেনে করে পদ্মাসেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন। সেখানে থেকে দুপুর ২ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভা শেষে নিজ জন্মভিটা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন।

এদিকে, শেখ হাসিনাকে বরণ করে নিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সাজিয়ে আলো ঝলমলে করা হয়েছে। এক্সপ্রেসওয়ের ভাঙ্গা রেলওয়ে স্টেশন ও জংশন সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে তোরণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরে সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। সব মিলিয়ে সাজ সাজ রব বিরাজ করছে ভাঙ্গায়।

ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ফরিদপুর সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নিরাপত্তার দ্বায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয় করে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে পুরো ভাঙ্গাকে ঢেকে দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা আ'লীগের সভাপতি শামীম হক জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা আ'লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। পদ্মা সেতুর রেললাইন উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। যা আমাদের জন্য গর্বের। এ রেললাইন উদ্বোধন হলে দক্ষিণ বঙ্গের ২১ জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও নির্বিঘ্ন হবে সাথে দৃশ্যমান হবে রেললাইন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শামীম হক বলেন, ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। যেখানে কয়েক লক্ষাধিক মানুষের অংশগ্রহণের টার্গেট রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর