বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলবে’

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৩, ১১:২৪

উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে ঢাকা-শিবচর-ভাঙ্গা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-শিবচর-ভাঙ্গা রেলপথ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ফরিদপুরের ভাঙ্গায় ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, কুষ্টিয়া, রাজশাহীর ট্রেনগুলো এপথেই চলবে। উদ্বোধনের পরবর্তী এক সপ্তাহের মধ্যেই এ রুট দিয়ে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন শুরু হবে। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে এ অঞ্চলের মানুষের সামনে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে মানুষের সাথে মতবিনিময় এটা স্বাভাবিক একটি বিষয়। আমরা আশা করছি, এই উন্নয়নের ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে। দেশের মানুষ শান্তি, অগ্রগতি ও উন্নয়নের পক্ষে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই সোনার বাংলা গড়তে গত ১৫ বছর প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের নির্বাচনী যে ইশতেহার ছিল একে একে তার সবগুলোই বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী তা উদ্বোধন করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর