বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কিশোরগঞ্জে হত্যা মামলায় পলাতক আসামী গ্রেফতার

আবুল কাশেম, কিশোরগন্জ

প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৩, ১৮:১৭

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানাধীন খালিসাখালি সাকিনে আসামীদের পৈতৃক বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আসামী নজরুল ইসলাম (৪৫), পিতা- মৃত মতিউর রহমান, সাং- খলিসাখালি, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ এর সাথে তার সহোদর ছোট ভাই এর মারামারি হলে লিটনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

তৎপ্রেক্ষিতে লিটন এর স্ত্রী সালমা বেগম বাদী হয়ে পাকুন্দিয়া থানার মামলা নং-১৯(১১)১৬, ধারা-143/447/323/302/34 The Penal Code-1860 দায়ের করেন।

মামলা রুজুর পর থেকেই আসামী নজরুল পলাতক ছিলেন। বিজ্ঞ আদালত মামলার বিচারকার্য শেষে গত ০৫/০৯/২০২৩ খ্রি. তারিখ আসামী নজরুলসহ আরো ০৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করত: গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

কিশোরগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর নেতৃত্বে গঠিত ডিবির একটি বিশেষ টিম পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।

তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ০৯-১০-২০২৩ খ্রি. রাত্রি ০২.৪০ ঘটিকায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ডাকিপাড়া এলাকার জনৈক হোসেন আলী এর বসতঘর হইতে আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর