বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের ভবিষ্যৎ এ দেশের জনগণই নির্ধারণ করবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩, ১৭:১৩

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে। চীন চায় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়গুলো বাংলাদেশই দেখুক, যাতে করে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা এবং উন্নয়ন করতে পারে।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে চীনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ-চায়ানা সিল্ক রোড ফোরাম’ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, আমার পূর্ণ আস্থা আছে, বাংলাদেশ ভবিষ্যতে ভালো করবে এবং চীন-বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে।

বাংলাদেশের রাজনৈতিক দল ও মানুষের সমর্থনে সন্তোষ প্রকাশ করে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর হবে। এই দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।

তিনি বলেন, আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করছি। চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর