বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৮ অক্টোবর ২০২৩, ১৩:৫২

আফগানিস্তানে শনিবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। তালেবান সরকারের মুখপাত্র বলেছেন পশ্চিম আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ২০৬০-এ পৌঁছেছে।

এটি দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে মারাত্মক ভূমিকম্পগুলোর একটি।

দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মুখপাত্র আবদুল ওয়াহিদ রায়ান জরুরি সাহায্যের আহ্বান জানিয়ে বলেন, প্রায় ছয়টি গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং শত শত বেসামরিক লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। খবর এপি।

এদিকে পাঝওয়ক আফগান নিউজের সূত্রে জানা গেছে, হেরাতের স্থানীয় কর্মকর্তারা বলেছেন, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ১২টি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এর আগে প্রথমিক খবরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সাইক জানিয়েছিলেন, ভূমিকম্পে হেরাতের জিন্দা জান জেলার তিনটি গ্রামের অন্তত ১৫ জন মারা গেছে এবং ৪০ জনের মতো আহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের সূত্রে জানা যায়, পশ্চিম আফগানিস্তানে মোট ছয়টি ভূমিকম্প হয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ৬ দশমিক ৩। সর্বশেষ ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার এবং এর উৎপত্তিস্থল হেরাতের জিন্দা জান জেলায় মাটির ৭ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতশ্রেণি ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেট যেখানে মিলেছে, এটি এর কাছাকাছি এলাকায় অবস্থিত।

২০২২ সালের জুন মাসে পূর্ব আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু এবং প্রায় ১ হাজার ৫০০ জন আহত হয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর