বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বৃষ্টি নেই, তবুও কমেনি দুর্ভোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩, ১৭:৪৭

মৌসুমি বায়ু ও লঘুচাপের মিলিত প্রভাবে গত বুধবার (০৪ অক্টোবর) সকাল থেকে শুক্রবার (০৬ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। তিন দিনে ঢাকায় বৃষ্টি হয়েছে ১২৬ মিলিমিটার।

টানা বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এখন বৃষ্টি নেই। তবুও কমেনি সাধারণ মানুষের দুর্ভোগ। সড়কের খানাখন্দে জমে থাকা কাদাপানিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন তারা।

এদিকে বুধবার ও বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় যানজট। শুক্রবার ছুটির দিন থাকায় যানজট থেকে কিছুটা স্বস্তি পান জনগণ। তবে যানজট না থাকলেও ঢাকার নিচু অঞ্চলগুলোতে জলজট তৈরি হয়।

শনিবার (০৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বৃষ্টি না থাকলেও শহরের অনেক জায়গায় রাস্তা সংস্কার ও ড্রেনেজ সিস্টেমের কারণে জলাবদ্ধতা থেকেই গেছে। এছাড়া বিভিন্ন সড়কে থাকা খানাখন্দে পানি জমে থাকতে দেখা গেছে। এসব রাস্তায় কোনো গাড়ি গেলে ভাঙা অংশের পানি ছিটকে পড়ে। এছাড়া সড়কের গর্তে ছোট গাড়ি বা সিএনজিচালিত অটোরিকশা পড়ে কখনও স্টার্ট বন্ধ হয়ে গেলে পেছনে যানজট তৈরি হয়।

রাজধানীর হাতিরঝলিলে বিদ্যুতের লাইনের জন্য খোড়াখুড়ি শেষ হলেও এখনও রাস্তায় করা হয়নি কার্পেটিং। এতে করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই হাতিরঝিলের রামপুরা থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় পানি জমে যায়।

এদিকে ভারী বা হালকা বৃষ্টিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পূর্ব বাড্ডা ও আশেপাশের এলাকা থাকে হাঁটু পানির নিচে। এই এলাকার পোস্ট অফিস রোড, বৈঠাখালি সড়ক, আনন্দনগর, রুপনগর জয়বাংলা মোড়, জোড়া খাম্বা এলাকা গত সাত দিন ধরেই জলাবদ্ধতার মধ্যে আছে।

নতুন করে যে ১৮টি ইউনিয়ন ঢাকা উত্তর সিটির সঙ্গে যুক্ত হয়েছে তার মধ্যে ৩৬ নম্বর ওয়ার্ডের এসব এলাকায় পানি জমলে টানা সাতদিনেও তা নামে না। এর সঙ্গে আছে ভাটারা ও সাতারকুল এলাকা।

দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী, ডেমরা, ধানমন্ডী, আজিমপুর, নিউমার্কেট এলাকায় জলজট তৈরি হয়েছিল বৃহস্পতিবার ও শুক্রবার।

এদিকে টানা বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েন রাজধানীর দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ।

বাড্ডা এলাকায় রিকশাচালক শফি মিয়া জানান, বাড্ডায় বৃষ্টি হলেই পানি জমে যায়। প্রতিবার একই পরিস্থিতি হলেও তা আর ঠিক করা করা হয় না। তখন কাজের জন্যে বের হওয়ার উপায় থাকে না। আর ভেতরের সড়কগুলোতে অনেক ভাঙা অংশ থাকায় সেগুলোতে অনেক সময় ধরে পানি জমে থাকে। ভাঙা দিয়ে রিকশা চালাতেও কষ্ট হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৭২ ঘণ্টায় ঢাকায় ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকা শহরে যানজট হলে ট্র্যাফিক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর বৃষ্টিতে গাড়ি চলাচল ধীরগতি হলে চাপ আরও বেড়ে যায়। এছাড়া বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর