বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিক্ষার্থীদের কাছে অগ্রিম কোন ফি নেয়া যাবে না: মাউশি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৩, ১৪:৩৩

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনাদি অগ্রিম নেওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি অধিদপ্তর থেকে বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক বা সমমানের সকল শ্রেণির বার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন নভেম্বর মাসের মধ্যে সমাপ্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অজুহাতে কতিপয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনসহ অন্যান্য পাওনাদি শিক্ষার্থীদের কাছ থেকে একসঙ্গে অগ্রীম আদায়ের নোটিশ দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

এতে আরও বলা হয়, সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে বেতনসহ অন্যান্য পাওনাদি স্ব স্ব মাসেই গ্রহণ করতে হবে। এক সঙ্গে একাধিক মাসের পাওনাদি অগ্রীম গ্রহণ করা যাবে না।

নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধান, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে অনুরোধ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর