বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চীনা বড় পেঁয়াজ ঢুকলো খাতুনগঞ্জে, কেজি ৪০-৪২ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৪ অক্টোবর ২০২৩, ১৪:০৯

পাকিস্তানি পেঁয়াজের পর খাতুনগঞ্জের আড়তে ঢুকেছে চীনা বড় পেঁয়াজ। লাল রঙের ৫-৬টি পেঁয়াজে এক কেজি।

আড়তে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা।
বুধবার (৪ অক্টোবর) তিনটি আড়তে চীনা পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

জনতা এন্টারপ্রাইজের ফিরোজ আহমেদ জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা এক কনটেইনার চীনা পেঁয়াজ আজ খাতুনগঞ্জে ঢুকেছে। মানভেদে প্রতি কেজি ৪০-৪৬ টাকা বিক্রি হচ্ছে।

তার আড়তে ভারতের পেঁয়াজ ৫৭-৫৮ টাকা ও মিয়ানমারের আদা ১৪০ টাকা বিক্রি হচ্ছে।

এমএ ট্রেডার্সে চীনা পেঁয়াজ ৪২-৪৪ টাকা, চীনা রসুন ১৫০ টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের সরবরাহ বাড়লেও বেচাকেনা কম বলে জানান আড়তদারেরা।

মেসার্স বাচা মিয়া সওদাগরের আড়তে পাকিস্তানি পেঁয়াজ প্রতিকেজি ৪৫-৪৬ টাকা বিক্রি হচ্ছে। চীনা রসুন ছোট ১৪৫, বড় ১৪৮ টাকা বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে চীনা পেঁয়াজ ঢুকছে বন্দর দিয়ে। অন্তত তিনটি চালান খালাস হয়েছে। প্রতিটি রেফার কনটেইনারে ২৫-২৯ টন পেঁয়াজ আসছে। চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আইপি ইস্যু করা পেঁয়াজ পাইপলাইনে আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর