বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নেতৃত্বে শান্ত, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৩, ১৭:২১

প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচে অধিনায়কত্ব করবেন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার।
আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল।

অনুশীলনে চোট পাওয়ায় শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষেও তার মাঠে নামার সম্ভাবনা কম। তবে ফিরেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হাসান শান্ত। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে এশিয়া কাপ থেকে ফিরেছিলেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরে নেতৃত্বও দেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য রাখা হয়নি তাকে। তবে আজ অধিনায়ক হিসেবে ইংলিশদের বিপক্ষে টস করতে নামেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ডেরও এটি দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। এর আগে গত শনিবার ভারতের বিপক্ষে তাদের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়।

ইংল্যান্ড (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ): ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, স্যাম কুরান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিস টপলে, মার্ক উড, গাস অ্যাটকিনসন।

বাংলাদেশ (ব্যাটিং একাদশ, ফিল্ডিং একাদশ): তানজিদ হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর