বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্পিকার

সবার আগে শিশুদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২ অক্টোবর ২০২৩, ১৬:৩৪

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের শিশুরা জ্ঞানবিজ্ঞান, মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয় উঠলেই আগামী দিনের বিশ্ব তার সুন্দর প্রভাব ও ফল পাবে; বিশ্ব হয়ে উঠবে আরও সুন্দর, আরও শান্তিময়। তাই সবার আগে আমাদের শিশুদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

শিশুদের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। একজন শিশুও যেন শিক্ষার বাইরে না থাকে সেটি আমাদের নিশ্চিত করতে হবে।
সোমবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের জন্য খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, খেলাধুলা বেড়ে ওঠার একটি অপরিহার্য অংশ। শুধু লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি আমরা যেন আমাদের শিশুদের খেলাধুলার যথেষ্ট সুযোগ করে দিতে পারি সেটিও দেখতে হবে। এছাড়া যে বিষয়টি এখন প্রত্যেকটি শহরেই খেলার মাঠ সেভাবে পাওয়া যায় না, সে বিষয়টির প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে।

শিশুদের উদ্দেশ্য করে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, তোমাদের মনে রাখতে হবে তোমরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছ। কিন্তু এদেশে এখনও অনেক শিশুরা আছে যারা দারিদ্র্যের মধ্যে থাকে এবং অনেক সুবিধা থেকে বঞ্চিত। আমাদের দেশে এখনও শিশুশ্রম আছে। টাকা দেওয়ার মাধ্যমে তার পরিবারকে সহায়তা করে শিশুশ্রম থেকে প্রত্যাহার করে নিয়ে আসার প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তবে এ পরিধি আরও বাড়াতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে যে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়টি নিয়েও কাজ চলছে।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সেই স্মার্ট বাংলাদেশের নাগরিকদের এখনই সেভাবে গড়ে তুলতে হবে। জ্ঞানবিজ্ঞান, গণিত চর্চাসহ বিভিন্নভাবে তাদের এগিয়ে নিতে হবে যেন তারা পিছিয়ে না পড়ে। সব থেকে বড় যে বিষয়, একজন শিশু যেন একজন মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে, দেশকে ভালোবাসতে পারে, এভাবেই তাদের এখন থেকে গড়ে তুলতে হবে।

আয়োজনে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে শিশুরাই রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। শিক্ষা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে উন্নত-সমৃদ্ধ নতুন বিশ্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। জাতির পিতা ১৯৭২ সালে সংবিধানে শিশুদের অধিকার নিশ্চিত করেন। জাতিসংঘ ১৯৮৯ সালে শিশু অধিকার সনদ ঘোষণার ১৫ বছর আগে ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শিশুদের অধিকার সুরক্ষার জন্য শিশু আইন প্রণয়ন করেন। সদ্য স্বাধীন দেশে শিশুর শিক্ষা, সুরক্ষা ও উন্নয়নে কল্যাণকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের শিক্ষা, পুষ্টি, সুরক্ষা অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। এ সময় আরও উপস্থিত ছিলেন- ইউনিসেফের প্রতিনিধি ডেলা বিহাম ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। আলোচনা শেষে শিশু অ্যাকাডেমির শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর