বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের পেঁয়াজ রপ্তানিতে শুল্ক, ব্যবসা বর্জন অব্যাহত থাকবে নাসিকে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৩, ১৩:০৪

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলা পেঁয়াজ ব্যবসায়ী সমিতি পেঁয়াজ ব্যবসা বর্জনের সিদ্ধান্ত চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তারা বলেছে, সংগঠনের দাবি অনুসারে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ রপ্তানি শুল্ক থাকলে তারা পেঁয়াজ ব্যবসা করবে না। কৃষিপণ্য বিপণন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

সংগঠনের অন্যান্য দাবি হলো ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল কো–অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (নাফেদ) ও ন্যাশনাল কো–অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন (এনসিএফএফ) যেন পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করতে না পারে। খবর ইকোনমিক টাইমসের।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিযুশ গয়ালের নেতৃত্বে দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত দাবি আমলে নিতে ব্যর্থ হওয়ার পর পেঁয়াজ ব্যবসায়ী সমিতি পিম্পলগাঁওয়ে এক জরুরি বৈঠক করেন। সেখানেই তাঁরা পরবর্তী কৌশল নির্ধারণ করেন।

পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সভাপতি খান্দু দোরে বলেন, ‘এ সমস্যার সমাধান সরকারের হাতে না থাকলে আমাদের কিছুই বলার নেই। বাজার থেকে আমরা মুনাফা না পেলে কৃষকদের মূল্য পরিশোধ করতে পারব না। সে কারণে আমরা ব্যবসা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।’ তাঁদের সমিতি ২০ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ ব্যবসা বয়কট করে আসছে।

তবে বয়কটের আহ্বান জানানোর আট দিন পর ভিঞ্চুরের কৃষিপণ্য ব্যবসায়ী সমিতি বৃহস্পতিবার পেঁয়াজের নিলামে অংশ নেয়। তবে জেলার অন্যান্য ১৪টি কমিটি এখনো নিলাম বয়কটের সিদ্ধান্তে অটল আছে।

গত আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নাসিকের পেঁয়াজ ব্যবসায়ীরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর