বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ক্র্যাবের উদ্যোগে ফায়ার সার্ভিসের অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৪

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস সদর দপ্তরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় ফায়ার সেফটি, সিকিউরিটি ও রেস্কিউ এর বিভিন্ন পন্থা সম্পর্কে আলোচনা ও কার্যপ্রণালী দেখানো হয়। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা, জনবল ও বিভিন্ন সংকট প্রসঙ্গে আলোচনা করা হয়।

প্রথম দিনের এ কর্মশালায় ক্র্যাবের সহ সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন, এনামুল কবীর রুপমসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনে মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী, উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, মো. আখতারুজ্জামান, মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার, প্রশিক্ষক শামস আরমান, সিনিয়র স্টেশন অফিসার এ কে এম রায়হানুল আশরাফ হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে। এতে প্রথম দিনে অংশ নেওয়া সদস্যরা ছাড়া বাকিরা অংশ নেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর