বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড়

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৪

পর্যটন ও সবুজ বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বান্দরবানে মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান বিশ্ববিদ্যালয় চত্বর থেকে মিনি ম্যারাথন দৌড় শুরু হয়ে রাজারমাঠে গিয়ে শেষ হয়।


এসময় মিনি ম্যারাথন দৌড়ে ৫৬ জন প্রতিযোগী প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেন। পরে বান্দরবান রাজারমাঠে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেন।

এসময় ম্যারাথন দৌড়ে প্রথমস্থান লাভ করে ক্যাওলা সিং মারমা, দ্বিতীয়স্থান আব্দুল্লাহ আল নোমান আর তৃতীয়স্থান লাভ করে উ সুই নু মারমা।

পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এসময় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীসহ ম্যারথান দৌড়ে অংশ নেওয়া সর্বমোট ১৩ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া সংস্থার কোশাধ্যক্ষ মচিং প্রু নজি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অং চ মং, ক্রীড়া সংগঠক থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমেনসহ বিভিন্ন ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর