বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পটল মিষ্টিতে রঙ-ফ্লেভার, জরিমানা গুনলেন উদ্ভাবক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৩, ২২:০৫

দেশজুড়ে সাড়া ফেলানো পটল মিষ্টিতে অনুনোমোদিত রঙ-ফ্লেভার ব্যবহার করায় উদ্ভাবক গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শেখ দই ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য উল্লেখ না থাকায় সাদুল্লাপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে নিরিবিলি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


সোমবার ( ১২ জুন) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর ও গাইবান্ধা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজাহারুল ইসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম রব্বানীসহ পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মোস্তাফিজুর রহমান জানান, তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর