বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিক্ষামন্ত্রী

মার্কিন ভিসানীতি বাংলাদেশের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৪

দেশের সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও স্মার্ট অ্যাপের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগদানের আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এতে কোনো দেশ ভিসানীতি চালু করল কি না করল; আমাদের নির্বাচনের ওপর এর কোনো প্রভাব পড়বে না।

ডা. দীপু মনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী বছরের গোড়াতেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সরকার আশা করছে, সুষ্ঠু রাজনীতি চর্চার স্বার্থে অন্য রাজনৈতিক দলগুলোও এ নির্বাচনে অংশ নেবে।

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় কবে স্থায়ী ক্যাম্পাসে যাবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ চলছে। এরপর পরিকল্পনা কমিশনের প্রক্রিয়া শেষে প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) তোলা হবে। সেখানে অনুমোদনের পর এ দুটি প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হবে।

মন্ত্রী হবিগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের উদ্দেশে কথা বলার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরসহ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পরে শিক্ষামন্ত্রী হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম ও স্মার্ট অ্যাপের উদ্বোধন করেন। বিকেল সাড়ে ৩টায় সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আবদুল বাসেত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অ্যাডভোকেট মো. আবদুল মজিদ খান ও গাজী মোহাম্মদ শাহনওয়াজ।

বিকেলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার রেল জংশনে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর