বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪

নবীন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সামাজিক বিজ্ঞান অনুষদ ও চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন ইনস্টিটিউটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।


ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপাচার্য সামাজিক ও পেশাগত দায়বদ্ধতা থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক সহায়তা দেওয়ার জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নানা ধরনের সেবা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় এ পরিচিতি অনুষ্ঠান আয়োজন করা হয়। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং বিভিন্ন ধরনের সুরক্ষা দিতে বিশ্ববিদ্যালয় সর্বদা পাশে থাকবে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একসূত্রে গাঁথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রাখতে শিক্ষার্থীদের এসব ইতিহাস সঠিকভাবে জানতে হবে। নবীন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফলাফল করার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং আত্মবিশ্বাসী, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এবিএম রেজাউল করিম ফকির বক্তব্য দেন। এ সময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শেখ শাবাব তুর্কী রুপক, তাসনীয়া ইসলাম সাবরিন, সাঈফ আল আজাদ ও সৈয়দা মারিয়াম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর