শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কালিয়াকৈরে অবৈধ চায়না দোয়ানী জাল পুড়িয়ে বিনষ্ট

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৮

গাজীপুরের কালিয়াকৈরে রোববার(২৪ সেপ্টেম্বর) দুপুরে একটি বিলে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। উপজেলার আটাবহ ইউনিয়নের গোসাত্রা এলাকার বিলে এ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৬টি অবৈধ চায়না দোয়ানী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, কালিয়াকৈরে আটাবহ ইউনিয়নের গোসাত্রা বিলে বিভিন্ন সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরে আসছে মৎস্য শিকারীরা। রোববার(২৪ সেপ্টেম্বর) ওই এলাকার বিলে অবৈধ চায়না দোয়ানী জাল দিয়ে মৎস্য শিকারী মাছ ধরছিল। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে দুপুরে ওই এলাকার বিলে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযান চালিয়ে ৬টি অবৈধ চায়না দোয়ানী জাল জাল জব্দ করা হয়। প্রায় ৫শ মিটার জালের আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় স্থানীয় লোকজনকে মৎস্য সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা মুলক বিভিন্ন দিক-নির্দেশনা দেয় মৎস্য দপ্তরের কর্মকর্তারা। অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কর্মকর্তা মুসলেউদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর জুয়েল রানাসহ আরো অনেকে।


উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর