শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নবাবগঞ্জে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৮

সমাজে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছে ফজলুর রহমান ফাউন্ডেশন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কাশিমপুর প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় তলায় অবস্থিত এ প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন সালমান ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।


উদ্বোধনকালে মহাসচিব আব্দুর রউফ জানান, এ ধরনের মানব সেবামূলক ১১টি প্রকল্প রয়েছে। মানুষের কল্যাণে একের পর এক প্রকল্প নিয়ে সালমান ফজলুর রহমান এমপি মহোদয় কাজ করছেন। ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি ফেলিউর, হার্ট ব্লক এ ধরনের হাজার হাজার রোগীর পাশে দাঁড়িয়েছে তিনি। গত এক বছরে দোহার নবাবগঞ্জে ৭৩১ জন অসহায় রোগীর পাশে থেকে মানবতার সেবা দিয়েছে ফাউন্ডেশনটি।

তিনি আরও জানান, একমাস প্রশিক্ষণ শেষে সালমান ফজলুর রহমান এমপির পক্ষ থেকে প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন উপহার দেওয়া হবে।

বক্তব্য দেন- কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন- কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, প্রশিক্ষক সঞ্জিত পাল ও নিলুফা আক্তার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর