বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কালিয়াকৈরে ২যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৮

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আহম্মদ নগর এবং সফিপুর কাঁঠালতলা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় ২ যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পিরগঞ্জ থানার সড়কপাড়া এলাকার কাশেম আলীর ছেলে সোহেল মিয়া (৩০)। সোহেল মিয়া উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ফারুকের বাসায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।অপরজন হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার বোয়ালদা গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে ইয়ানূর হোসেন (২৩)। তিনি সফিপুর কাঁঠালতলা এলাকার নাসিরের বাসা ভাড়া থেকে একটি পোশাক তৈরি কারখানায় চাকুরি করতেন।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সফিপুর কাঁঠাল তলা এলাকায় ইয়ানূর হোসেনের লাশ বারান্দার গ্রিলের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুঁলতে দেখা যায়। অপরদিকে সফিপুর আহম্মদনগর চৌরাস্তায় এলাকায় একটি সাজনা গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুঁলে ছিলেন সোহেল মিয়া। পরে খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘঠনাস্থল থেকে লাশ দু'টি উদ্ধার করেন।


কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ইয়ানূর হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোহেল মিয়ার লাশের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাঁরা আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর