বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশ-কাজাখস্তান ভিসা অব্যাহতি চুক্তি সই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০১

বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে ডিপ্লোম্যাটিক ও সার্ভিসঅফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিদের ক্ষেত্রে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে কাজাখস্তানের স্থায়ী মিশনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নার্তলেউর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর নিজ নিজ দেশের পক্ষে উভয় মন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।


বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, কৃষি, তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। গত ১৪ বছর ধরে বাংলাদেশে স্থিতিশীলতা থাকায় জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিনিয়োগের রিটার্ন সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান।

কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধন করেছে। অন্যান্য দেশের সঙ্গে কানেক্টিভিটির এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য প্রসারে তিনি কাজাখস্তানের আগ্রহের কথা জানান।

দুই দেশের ডিপ্লোম্যাটিক ও সার্ভিসঅফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকদের ভ্রমণ সহজ করতে ভিসা অব্যাহতি চুক্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদারের ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন উভয় মন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর