বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আইজিপি

পুনাক নিজস্ব পরিচয়ে পরিচিত হতে সক্ষম হয়েছে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫০

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নিজস্ব পরিচয়ে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুনাকের প্রধান পৃষ্ঠপোষক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনায় কেন্দ্রীয় পুনাক ভবনে পুনাকের সার্বিক কার্যক্রম পরিদর্শন এবং পুনাক ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আইজিপি বলেন, পুনাকের পণ্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। পুনাককে একটি 'ব্র্যান্ড' হিসেবে ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পুনাকের সমাজসেবামূলক কার্যক্রম জনগণের মাঝে প্রশংসনীয় হয়েছে। দেশব্যাপী পুনাকের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।

এ সময় আইজিপি আনুষ্ঠানিকভাবে পুনাকের ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি পুনাক শো-রুম ও বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক ওয়েবসাইটের মাধ্যমে পুলিশ পরিবারের সদস্যরা ছাড়াও সাধারণ মানুষ পুনাক সম্পর্কে জানতে পারবেন। এ ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সমাজ কল্যাণ ও সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি বলেন, পুনাক সদস্যাদের দায়িত্বশীলতা ও দক্ষতার ফলে পুনাক এগিয়ে যাচ্ছে। পুনাক ভবনের আধুনিকায়নের মাধ্যমে সুন্দর কর্মপরিবেশ তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিক ও পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিম আমিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর