বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুই মাসে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৪১

চলতি ২০২৩-২৪ অর্থবছরে প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রাজস্ব আদায় হয়েছে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭৪ শতাংশ বেশি।

তবে লক্ষ্য মাত্রার চেয়ে ৪ হাজার ৮৮ কোটি টাকা কম। জুলাই –আগস্ট দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ হাজার ৩২১ কোটি টাকা। তথ্য এনবিআর সূত্রের।
দুই মাসের মোট রাজস্বের মতো মূল্য সংযোজন কর বা ভ্যাট ও আয়করের কোনোটারই লক্ষ্য অর্জিত হয়নি। তবে শুল্ক আদায়ে লক্ষ্য পূরণ করতে পেরেছে।

দুইমাসে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৮৫ কোটি ১ লাখ টাকা। যেখানে আদায় হয়েছে ১৭ হাজার ৯৪০ কোটি ৮২ লাখ টাকা। লক্ষ্য মাত্রার চেয়ে ১ হাজার ১৪৪ কোটি টাকা কম আদায় হয়েছে। তবে আগের বছরের একই সময়ের চেয়ে ১৯ দশমিক ৩৪ শতাংশ বেশি আদায় হয়েছে।

জুলাই ও আগস্ট দুই মাসে আয়কর ও ভ্রমণ কর আদায় হয়েছে ১২ হাজার ১০০ কোটি ৮৪ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৯৫৮ কোটি ১৬ লাখ টাকা কম। আয়কর আদায়ে লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৫৯ কোটি টাকা। তবে আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৩৯ শতাংশ বেশি আদায় হয়েছে।

দুই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪ কোটি ৬২ লাখ টাকা বেশি শুল্ক আদায় হয়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ১৭৭ কোটি ৫০ লাখ টাকা। আর আদায় হয়েছে ১৬ হাজার ১৯২ কোটি ১২ লাখ টাকা। একই সাথে আগের বছরের চেয়েও বেশি শুল্ক আদায় রয়েছে। ডলার সংকটের মাঝেও আমদানি ও রপ্তানি থেকে শুল্ক আদায়ে লক্ষ্য পূরণকে ইতিবাচক মনে করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর