বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টিসিবির জন্য ৫০৬ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৯

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৬ কোটি ৯ লাখ টাকা দিয়ে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ২৩১ কোটি ৫৯ লাখ টাকার তেল এবং ২৭৪ কোটি ৫০ লাখ টাকার মসুর ডাল কেনা হবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ বৈঠকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ১২৮ কোটি ২৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬০ টাকা ৩০ পয়সা।

অপর এক প্রস্তাবে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬৫ লাখ লিটার রাইস ব্রান তেল ১০৩ কোটি ৩৫ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৫৯ টাকা। মজুমদার প্রডাক্টস লিমিটেড এবং এমআরটি এগ্রো প্রডাক্টস লিমিটেড থেকে এই তেল কেনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, মন্ত্রিসভা কমিটিতে তেল কেনার দুটি প্রস্তাব দেওয়ার পাশাপাশি মসুর ডাল কেনার দুটি প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়। এ দুটি প্রস্তাবও অনুমোদ দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে বসুন্ধরা ফুড বেভারেজ লিমিটেড এবং ফুলপুর এগ্রো সিটি থেকে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল ৬৬ কোটি ৬০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতিকেজি মসুর ডালেরের দাম পড়বে ১১১ টাকা।

আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২১ হাজার মেট্রিক টন মসুর ডাল স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০৭ কোটি ৯০ লাখ টাকায় কেনার অনুমোদ দিয়েছে মন্ত্রিসভা কমিটি। নাবিল নাভা, বসুন্ধরা ফুড বেভারেজ, ফুলপুর এগ্রো সিটি এবং ডিআই ট্রেডার্স থেকে এই মসুর ডাল কেনা হবে। এক্ষেত্রে প্রতিকেজির দাম পড়বে ৯৯ টাকা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর